সীতাকুণ্ডে ২৮টি অজগর সাপের বাচ্চা অবমুক্ত

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম চিড়িয়াখানার ইনকিউবিটরে জন্ম নেওয়া ২৮টি অজগর সাপের বাচ্চা সীতাকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন সাপের বাচ্চাগুলো ইকোপার্ক পাহাড়ে অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চিড়িয়াখানার সদস্য সচিব ও হাটহাজারীর সাবেক ইউএনও মো. রুহুল আমিন, চিড়িয়াখানার কিউরেটর শুভ, বন বিভাগের সীতাকণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকোপার্কের রেঞ্জার মো. আলমগীরসহ সীতাকুণ্ড ইকোপার্কের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। জানা যায়, গত ২২ জুন চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে রাখা ৩১টি ডিমের মধ্যে ২৮টি ডিম ফুটে সাপের বাচ্চা বের হয়।