সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালী সেনবাগ উপজেলা জাতীয় পার্টি ও জাতীয় যুবসংহতীর যৌথ আয়োজন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা জামে মসজিদসহ সেনবাগের বিভিন্ন মসজিদে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুরের নেতৃত্বে দু:স্থদের মাঝে খাবার ও মিষ্টি বিতরণ করা হয়। এসময় এরশাদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন হাসান মঞ্জুর।
