গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
গোদাগাড়ীতে বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম তসলিম উদ্দিন (৫০)। উপজেলার মাটিকাটা ইউনিয়নের সোনাদীঘি আদাড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তসলিম ঐ গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তসলিমের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় হত্যামামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।
