স্টাফ রির্পোটার, রংপুর
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা সংক্রমিত আরো ৫৮৮ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গেল ১২ দিনে বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ১৮০ জনের। বিভাগে শনাক্তের হার কমে ২৯ দশমিক ৮৯ শতাংশ। গতকাল বুধবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁও জেলায় চার, দিনাজপুরে চার, রংপুরের চার ও নীলফামারীতে দুই জন করে রয়েছেন। একই সময়ে বিভাগে ১ হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ১৩১, রংপুরে ১২১, ঠাকুরগাঁওয়ে ৮৪, পঞ্চগড়ে ৬৫, গাইবান্ধায় ৫৮, কুড়িগ্রামে ৫৭, নীলফামারীতে ৫৩ ও লালমনিরহাটে ১৯ জন।
