ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চানপাড়া গ্রামের করোনায় আক্রান্ত ঢাবি ছাত্র সুমন হোসেনের চিকিত্সার জন্য সাহায্যের আবেদন করেছেন তার সহপাঠীরা। সুমন হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি করোনায় আক্রান্ত হয়ে ৮ জুলাই থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিত্সাধীন আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটচাঁদপুর ছাত্র সমিতির সভাপতি মাহফুজুর রহমান জানান, সুমনের চিকিত্সার জন্য প্রতিদিন ১০ হাজার টাকা করে ব্যয় হচ্ছে। তার দরিদ্র বাবা এখন চিকিত্সা ব্যয় বহন করতে পারছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সুমনের চিকিত্সায় কোনো সহযোগিতা করেনি। তাই সমাজের বিত্তবানদের কাছে সুমনের চিকিত্সার্থ সাহায্যের জন্য আবেদন জানানো হয়।
