শোক সংবাদ

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:৪৯

মমতাজ বেগম ঝরণা

ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মাহবুবর রহমান রিপনের মা মমতাজ বেগম ঝরণা বার্ধক্যজনিত রোগে মঙ্গলবার ভোররাতে ঢাকার এ এন জেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার দুপুরে তার নিজবাড়ি মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ গ্রামে নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি গভীর শোক প্রকাশ করেছেন। মমতাজ বেগম ঝরণা দৈনিক ইত্তেফাক মাদারগঞ্জ সংবাদদাত জাহিদুর রহমানের খালা।