অলিম্পিকগামী খেলোয়াড়দের উদ্বুদ্ধ করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:৫২

স্পোর্টস রিপোর্টার

খেলাপাগল মানুষ। খেলার কথা শুনলেই তার মুখে হাসির রেখা ফুটে ওঠে। শত ব্যবস্ততার মধ্যেও খেলার কথা শুনলে আলাদা করে সময় রাখতে পারেন। যখনই শুনলেন বাংলাদেশের ক্রীড়াবিদরা জাপানে যাবেন, টোকিও অলিম্পিকে খেলবেন। শুনেই খুশি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কাছে খেলাধুলার কদর অন্য রকম। খেলাধুলার পরিবার থেকে উঠে আসা এই প্রধানমন্ত্রী টোকিও অলিম্পিকগামী ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। তার শুভেচ্ছাবার্তা ঘোষণা করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিশেয়নের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে খেলাধুলার নানা বিষয়ে আলোচনা হলে টোকিও অলিম্পিক গেমস নিয়েও কথা হয়। ক্রীড়াবিদসহ যারা যাচ্ছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বলে গতকাল বিকালে হেটেল ইন্টারকন্টিনেন্টালে টোকিওগামী অলিম্পিক দলের সংবাদ সম্মেলনের মঞ্চে আনুষ্ঠানিক বক্তেব্যের আগে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এসব কথা বলেন শাহেদ রেজা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আজ (গতকাল) আপনাদের (ক্রীড়াবিদ) অভিনন্দন জানিয়েছেন। অলিম্পিক নিয়ে উনার সঙ্গে কথা হয়েছে। আমরা ওয়াইল্ডকার্ড নিয়ে অলিম্পিকে খেলতে যাই। আগামীতে যেন ওয়াইল্ডকার্ড ছাড়া যেন সরাসরি যেতে পারি। এর জন্য আরো বেশি প্রশিক্ষণ নিতে হবে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে প্রশিক্ষণের জন্য আরো বেশি সহযোগিতা করবেন।’

টোকিও অলিম্পিক গেমস শুরু হবে ২৪ জুলাই। সাঁতার, অ্যাথলেটিকস, শুটিং, আর্চারি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে বাংলাদেশ। সব মিলিয়ে ক্রীড়াবিদ ৬ জন। এদের বাইরেও অনেকে যাচ্ছেন। তবে ৪ খেলার মধ্যে ৩টিতেই ফেডারেশন সাধারণ সম্পাদকরা টিম লিডার হয়ে যাচ্ছেন। আর্চারিতে কাজ অনেক, তাদের নিয়ে একটা আশা আছে। এই ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল আন্তর্জাতিক আর্চারিতেও কাজ করছেন, টোকিও গিয়েও করবেন। শুটিংয়ে সাধারণ সম্পাদক টিম লিডার হননি। বাকি দুই ফেডারেশনের সাধারণ সম্পদক টিম লিডার হয়ে টোকিও যাচ্ছেন। সাধারণ সম্পাদক হিসাবে সারা বছর ফেডারেশনের কাজে বিভিন্ন প্রয়োজনে বিদেশে যাওয়ার সুযোগ থাকে, তারাও যান। অথচ ফেডারেশনের সাধারণ সম্পাদকরা অন্য কোনো কর্মকর্তা বা কোচকে অলিম্পিকে পাঠিয়ে তাকে সম্মান দিতে পারতেন। খেলাধুলায় তার অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে পারতেন।

পতাকা বহন করবেন আরিফুল ইসলাম

টোকিওতে অলিম্পিক গেমসে সাঁতারু আরিফুল ইসলাম পতাক বহন করবেন। ২০১৬ রিও অলিম্পিক গেমসে পতাকা বহন করেছিলেন গলফার সিদ্দিকুর রহমান, ২০২০ অলিম্পিকে আর্চার রোমানা সানা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। কিন্তু ২৩ ও ২৪ জুলাই রোমান সানার খেলা আছে। তাই তাকে রাখা হয়নি। শুটার আব্দুল্লাহে হেল বাকিও খেলার প্রস্তুতিতে থাকবেন বলে তাকেও পতাকা বহন করার বিষয়ে মনোনীত করা হয়নি। এর মধ্যে আরিফুল ইসলাম আছেন, তাকেই পতাকা বহন করার জন্য মনোনীত করা হয়েছে। আরিফুল ইসলাম তিন বছর ধরে আইওসির বৃত্তি পেয়ে ফ্রান্সে প্রশিক্ষণ নিচ্ছেন। ফ্রান্স থেকে আরিফ টোকিও যাবেন।