নিউরো সায়েন্স হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০০:৪৭

রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সস এন্ড হাসপাতালে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা  পর্যন্ত করোনার টিকা দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম ইত্তেফাককে জানান, দিনের বেলায় রোগীদের অনেক চাপ থাকে। একই সময় করোনার টিকা দিতে অনেক মানুষ ভিড় করেন। তাদের টিকা দিতে গেলে আমাদের নিয়মিত চিকিত্সা সেবা ব্যাহত হয়। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতিক্রমে আমরা বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত করোনার টিকা দেওয়া শুরু করেছি। এখন থেকে প্রতিদিন এই সময়ে করোনার টিকা দেওয়া হবে। এতে সাধারণ রোগীদের সঠিক সেবা দেওয়া সম্ভব হবে।