ফুটবল ম্যাচে অনলাইন বর্ণবাদীরা নিষিদ্ধ থাকবে :বরিস জনসন

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০০:৪৮

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যারা ফুটবলারদের নিয়ে বর্ণবাদী বিদ্বেষ ছড়াচ্ছেন তারা আর ফুটবল ম্যাচ দেখতে পারবেন না। এ সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনা হচ্ছে। বিরোধী লেবার পার্টিও এই আইন সংশোধন করে বর্ণবাদীদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। বিরোধী পার্টি এমনকি ক্ষমতাসীন টোরি দলের অনেক এমপি এবং কর্মীও প্রধানমন্ত্রী বরিস জনসনের নিন্দা জানিয়েছেন। কারণ তিনি বর্ণবাদীদের কাজের নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন। ইতালির বিরুদ্ধে ইউরো-২০২০-এর ফাইনালে পরাজয়ের পর ইংল্যান্ডের তিন জন কৃষ্ণাঙ্গ ফুটবলার অনলাইনে ব্যাপক বর্ণবাদী আক্রমণের শিকার হন। ইংল্যান্ডের তিন খেলোয়াড় জেডন স্যাঞ্চো, মার্কাস র‍্যাশফোর্ড এবং বুকায়ো সাকা পেনাল্টিতে গোল দিতে ব্যর্থ হন। এরপর থেকে অনলাইনে তাদের তীব্র সমালোচনার পাশাপাশি নানা ধরনের বর্ণবাদী গালি-গালাজের শিকার হতে হচ্ছে। —বিবিসি