জাপান শিগিগরই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা বাংলাদেশে পাঠাবে। মঙ্গলবার এক টুইট বার্তায় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো এ কথা জানিয়েছেন।
টুইট বার্তায় তিনি লিখেছেন, শিগিগরই বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা পাঠাবে জাপান। কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকবে জাপান। পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মতেগি মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন যে, এ অঞ্চলের ১৫টি দেশকে কোভ্যাক্সের মাধ্যমে প্রায় ১ কোটি ১০ লাখ ডোজ টিকা সরবরাহ করবে জাপান।
