কুড়িগ্রামের নাগেশ্বরীতে কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়েছে কামারশালায়। এখন সকাল-বিকাল হাতুড়ির টুংটাং শব্দ শুনতে পাওয়া যাচ্ছে দোকানগুলোতে।
কামারপাড়া আমতলা মোড়ের শমসের আলী জানান, তাদের তৈরি যন্ত্রপাতি খুচরা ব্যবসায়ীরা এসে পাইকারি দরে কিনে নিয়ে যান। পরে উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামে ফেরি করে বিক্রি করেন তারা। এছাড়া কিছু মৌসুমি ব্যবসায়ী রয়েছেন যারা শুধু ঈদের সময় এ ব্যবসা করে থাকেন।

নাগেশ্বরী পৌরসভার বটতলা মোড়ের কামার আমিনুল ইসলাম জানান, প্রতি বছর কোরবানির সময় কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। এবার লকডাউনের কারণে কিছুটা আয় কমেছে।
ইত্তেফাক/এমআর
