মমেক করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১০:৫৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন এবং করোনার উপসর্গ নিয়ে আরও ১১ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৭জন, নেত্রকোনার ৭ জন, জামালপুরের ২ জন, টাঙ্গাইলের ১জন, শেরপুরের ১জন ও গাজীপুরের ১ জন রয়েছেন।

ইত্তেফাক/এমআর