পেশা হিসেবে মডেলিং? জেনে নিন এর খুঁটিনাটি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৬

যশ, খ্যাতি, প্রতিপত্তি, সবই চলে আসতে পারে আপনার হাতের মুঠোয়, যদি মডেলিংকে পেশা হিসেবে বেছে নেন। আপনার মধ্যে পর্যাপ্ত এক্স ফ্যাক্টর থাকে, বা দেখতে- শুনতে, চলনবলনে আকর্ষণ থাকে তবে এই পেশা আপনার জন্য উপযোগী। একমাত্র এই পেশায় খুব অল্প সময়ে স্বপ্নের আকাশে উড়া সম্ভব হয়। তবে এই পেশাতে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা প্রবল। তার প্রধান কারণ হলো-  গ্ল্যামার জগতে সুযোগ পাওয়ার স্বপ্ন দেখার প্রার্থীদের সংখ্যা কম নয়। তাই রূপ এবং প্রতিভা, এই দুইটি উতরে গেলেও সাফল্যের জন্য ধৈর্য এবং অধ্যবসায় করা প্রয়োজন রয়েছে আপনার। 

এই পেশার যেমন কিছু সুবিধা রয়েছে ঠিক  তেমনি রয়েছে বেশ কিছু  প্রতিবন্ধকতাও। যেমন এই পেশার অনিশ্চয়তা শেয়ার মার্কেটকেও হার মানায়। কতটা আপনি উন্নতি করতে পারবেন, তা অনেকটাই নির্ভর করবে আপনার ভাগ্যের উপর। তার উপর অন্যান্য পেশার মতো এই পেশায় ঢোকার নির্দিষ্ট কোনও ক্রাইটেরিয়া না থাকায় আপনি কতটা উন্নতি করতে পারবে ন তা অনেকটাই নির্ভর করবে নেটওয়ার্কিং ক্ষমতার উপর। অধিকাংশ ক্ষেত্রেই তেমন চেনা-পরিচিতি না-থাকলে এই পেশায় উন্নতি করা খুবই কঠিন। এছাড়াও, এই পেশায় ভাল সুযোগ পাওয়ার আশায় অগণিত ছেলেমেয়ে প্রতারণার শিকারও হচ্ছে। কাজে উন্নতি করার চেষ্টার সঙ্গে-সঙ্গে  নিজেকে বাঁচিয়েও চলতে হবে।  এই পেশায় শেলফ্  লাইফ কম। অন্যান্য পেশায় দিব্যি পায়ের উপর পা তুলে ষাট বছর অবধি কাজ করার সুযোগ রয়েছে। এই প্রফেশনে আপনি ততদিনই থাকতে পারবে, যত দিন আপনার  রূপ-যৌবন রয়েছে ।  এবার মডেলিং সম্পর্কে আরও কিছু খুঁটিনাটি জেনে নেয়া যাক— 

কাজের পরিধি

এই পেশায় সাধারণত  র্যাম্প ও বিজ্ঞাপন এই দুইটি খাতে কাজের সুযোগ রয়েছে। প্রায় সমস্ত মডেলদের ‘ড্রিম জব’ হলো র?্যাম্প। ফ্যাশন ডিজাইনারদের ফ্যাশন শো-তে র?্যাম্পে হাঁটা অনেক মডেলের কাছে স্বপ্ন। কিন্তু সুপারমডেল আখ্যা অর্জন না-করলে র?্যাম্পে হাঁটার সুযোগ পাওয়া মুশকিল! এই ফ্যাশন শো-তে মডেলরা মূলত ফ্যাশন ডিজাইনারের ব্র্যান্ডের প্রতিনিধি হয়। অন্যদিকে, মডেলদের জন্য আর-একটি জনপ্রিয় কাজের ক্ষেত্র হল বিজ্ঞাপন। বিভিন্ন ধরনের প্রডাক্ট লঞ্চ করবার জন্য, নানা ধরনের পত্রপত্রিকার জন্য মডেলদের ব্যবহার করা হয়। খুব উঁচুদরের মডেল বা সুপারমডেল হলে নামি-দামি ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হয়ে উঠতে পারবেন আপনি।  এর জন্য অবশ্য ভাল চেহারা ছাড়াও অল্পস্বল্প অভিনয় ক্ষমতা থাকা জরুরি। বিজ্ঞাপনে, বিশেষত টিভি বিজ্ঞাপনে আপনি যত দক্ষতার সঙ্গে নানা অভিব্যক্তি ফুটিয়ে তুলতে পারবে, ততই বিজ্ঞাপনটি বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। পরবর্তীকালে যদি অভিনয় জগতে পা রাখার ইচ্ছা থাকে তাহলে বিজ্ঞাপনে অভিনয় করাটা একটা মূল্যবান অভিজ্ঞতা হবে আপনার। এছাড়াও, বিজ্ঞাপনে যদি নিজের দক্ষতার প্রমাণ দিতে পারেন তাহলে কোনো প্রযোজক বা পরিচালকের চোখে পড়ার সম্ভাবনা রয়েছে অনেক।

আয়-রোজগার 

সাধারণত যেকোনো সৃজনশীল পেশার মতোই  এই পেশাতেও কোনো ধরাবাঁধা বেতন নেই। আপনার উপার্জন ক্ষমতা বা বাজারদর নির্ভর করবে মডেল হিসেবে আপনি কতটা সফল। একবার সুপারমডেল পর্যায়ে পৌঁছে গেলে সাধারণত আকাশছোঁয়া দর হাঁকতে পারবেন। বিভিন্ন ব্র্যান্ডের কাছে সুপারমডেলদের সম্পদ হিসেবেই গণ্য করা হয়। সাধারণত ছোট এবং মাঝারি মাপের মডেলের দক্ষিণা প্রতিটি সিটিং বা অ্যাসাইনমেন্টের জন্য মোটামুটি দশ হাজার থেকে দু’লাখ পর্যন্ত ঘোরাফেরা করে। সুপারমডেল হলে অবশ্য পোয়াবারো! সেক্ষেত্রে আপনার বাজারদর হতে পারে আকাশছোঁয়া! 

করণীয় বিষয়সমূহ

সঠিক এজেন্সি নির্বাচন : আগেই বলা হয়েছে যে, এই পেশায় নিরাপত্তার অভাব রয়েছে। সুতরাং নিজের মঙ্গলের জন্য শুরু থেকেই খ্যাতনামা কোনো মডেলিং এজেন্সির সঙ্গে কাজ করাই ভাল। মডেলিং এজেন্সির সঙ্গে কাজ করার অনেকগুলো সুবিধা রয়েছে। প্রথমত, জনপ্রিয় কোনও এজেন্সির সংস্পর্শে এলে ভাল কাজ করার সুযোগও বাড়বে। তা ছাড়া আপনি যাতে কোনো রকম অন্যায় বা প্রতারণার শিকার হয়ে না পড়েন এবং প্রাপ্য সন্মানি থেকে বঞ্চিত না হন সেদিকেও খেয়াল রাখবে এই সমস্ত এজেন্সি।

একটি আকর্ষণীয় পোর্টফোলিও তৈরি করা : মডেলিং জগতে ফ্রেশার হিসেবে পোর্টফোলিও হচ্ছে তোমার পরিচয়পত্র। আপনি কতটা ফোটোজেনিক, আপনার মধ্যে এক্স ফ্যাক্টর রয়েছে কিনা, তা আপনার পোর্টফোলিওই বলে দেবে। এর জন্য অবশ্য দক্ষ এবং নামকরা কোনো ফোটোগ্রাফারকে আয়ত্ব করতে পারলে আনার জন্য মঙ্গল হবে।

ট্রেনিং যেখানে

মডেলিং কেরিয়ারে উন্নতির জন্য যেটি সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে এক্স ফ্যাক্টর। এই ‘এক্স ফ্যাক্টর’ একটি সৃষ্টিকর্ত প্রদত্ত গুণ, যা হাতে-কলমে শেখানো যায় না। তবুও কেরিয়ারের শুরুর  দিকে কী-কী করণীয়, সে ব্যাপারে একটা স্পস্ট ধারণা পাওয়া যেতে পারে মডেলিং ট্রেনিং সংস্থাগুলোর কোর্স থেকে।  দেশে অনেক খ্যাতনামা মডেল ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। এগুলো থেকে আগ্রহীরা চাইলে ট্রেনিং গ্রহণ করতে পারবেন।