দায়বদ্ধতা থেকে কাজটি করছি :কৃতি

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২০:৫৩

আগামী ৩০ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের নতুন সিনেমা ‘মিমি’। সিনেমাটিতে প্রথমবারের মতো একজন গর্ভবতী মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে মা হওয়ার দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি যে নার্ভাস ফিল করেছিলেন সে কথা নিদ্বির্ধায় স্বীকার করেছেন এই অভিনেত্রী। সিনেমাটিতে তার এমন কঠোর পরিশ্রমের কথা প্রকাশে আসতেই প্রশংসা বাণী পেতে থাকেন কৃতি। এবার সিনেমাটির মুক্তির দিনক্ষণ গোনা ও সিনেমাটির নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমার খবরে আবারো শিরোনামে এলেন তিনি। ক’দিন আগেই দক্ষিণী সুপারস্টার প্রভাবের সঙ্গে কৃতির জুটি বাঁধা নিয়ে চলছিল জোর আলোচনা। ভক্তরাও অপেক্ষায় ছিলেন কখন শুরু হবে সিনেমাটির শুটিং। এবার সেই প্রতীক্ষার পালাও শেষ হলো। ‘আদিপুরুষ’ শিরোনামের সিনেমাটির জন্য সিডিউল দিয়েছেন কৃতি। শিগগিরই শুটিং শুরু করবেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা অবশ্যই একটি গণ্ডির মধ্যে থেকে নিজের চরিত্রের সঙ্গে ভারসাম্য রক্ষা এবং দায়বদ্ধতা থেকে কাজটি করছি। নির্মাতার প্রতিটি চরিত্র গবেষণার মাধ্যমে বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে তৈরি করেছেন। সততার সঙ্গে পরিশ্রম করলে সেটার প্রতিফলন পর্দাতেও দেখা যায়। আশা করছি এই সিনেমাটিতেও দর্শকরা সেটা অনুভব করতে পারবেন।’