‘হ্যালো ম্যাডাম’

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২০:৫৩

ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে প্রচার হবে নাটক ‘হ্যালো ম্যাডাম’। আহমেদ খান হীরকের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন ফাহমিদুর রহমান। ফিরোজ কবির ডলারের পরিচালনায় এতে অভিনয় করেছেন মীর সাব্বির, শবনম ফারিয়া, উপমা, অবাক, শিরিন আলম।

মেঘা আনোয়ার, জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রেই সফল একজন নারী। খুব কম বয়সেই ওয়ার্কোহলিক মেঘা হয়ে উঠেছে তার অফিসের প্রজেক্ট ম্যানেজার। তবে চাঁদের দাগের মতোই গুমরানো ব্যর্থতা মেঘার আছেই। সম্পর্কের মায়া বিষয়টি তার জীবনে নেই। দুই বিয়ে করা বাবার সঙ্গে সম্পর্কটা ওই উইকেন্ডে ঘুরতে যাওয়ার মতোই ফরম্যাল হয়ে ছিল। কাজ নিয়ে ব্যস্ত মায়ের সঙ্গে কথাই হতো কম। স্বামীর সঙ্গে হয়তো মেঘার সুখের একটা সংসার হলেও হতে পারতো। কিন্তু...!