কালাইয়ে খুচরা ও পাইকারি বাজারে চাল ও সবজির দাম বেড়েছে। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। উপজেলার মাত্রাই হাটে চাল কিনতে আসা ভ্যানচালক মুজিবুর হক বলেন, করোনার কারণে লকডাউনে গাড়ির চাকা বন্ধ ছিল। আমরা দিনমজুর, এক দিন বসে খাওয়ার উপায় নেই। এ অবস্থায় বাজারে হঠাত্ চাল ও নিত্যপণ্যসহ সব ধরনের সবজির দাম বেড়েছে। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার বলেন, উপজেলার হাটবাজারগুলো মনিটরিং করা হবে। এর পরও কেউ যদি অকারণে দাম বাড়ায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
