লকডাউন শিথিলের প্রথম দিনে গাইবান্ধায় যানজট

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:২০

লকডাউন শিথিল করার প্রথম দিনেই গাইবান্ধা জেলা শহরে লোকজন ও যানবাহনের ভিড়ে সীমাহীন যানজটের সৃষ্টি হয়। মার্কেটগুলোতেও উপচেপড়া ভিড়। এতে কেনাকাটাসহ বিভিন্ন কাজ করতে আসা লোকজনকে চরম বিপাকে পড়তে হয়। এদিকে জেলা শহরের প্রতিটি দোকানে কেনাকাটায় ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শহরে বিয়ের বাজার করতে আসা গাইবান্ধা সদর উপজেলার কামারজানি গ্রামের আ. মোত্তালিব মিয়া জানান, সব দোকানে ভিড়। তাই ভিড় ঠেলেই বাজার করতে হচ্ছে। শহরের স্টেশন রোডের সালিমার মার্কেটের তৈরি পোশাক বিক্রেতা জানান, মার্কেটে ভিড়ের কারণে হ্যান্ড স্যানিটাইজার বারবার হারিয়ে যাচ্ছে।