চাটমোহরে দুই কেজি গাঁজাসহ বালুদিয়ার গ্রামের হাবিবুর রহমান ওরফে কানুকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। বুধবার দুপুরে র্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায়। এ ব্যাপারে চাটমোহর থানায় মামলা করা হয়েছে।
