মনোহরগঞ্জে ১৪ স্থানে বসবে অস্থায়ী পশুর হাট

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:২১

লকডাউন শিথিল হওয়ার ঘোষণার পর কুমিল্লার মনোহরগঞ্জে ১৪টি স্থানে অস্থায়ীভাবে পশুর হাট বসার অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন। দরপত্রের মাধ্যমে শর্তসাপেক্ষে ইজারাদারদের স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে উপজেলার উল্লেখিত বাজারগুলোতে পশুর হাট বসার অনুমতি দেওয়া হয়েছে। বাজারগুলো হলো— ঝলম (দক্ষিণ) ইউপির পোমগাঁও বাজার, নরহরিপুর বাজার, লালচাঁদপুর বাজার, মৈশাতুয়া ইউপির আশিরপাড় বাজার, মৈশাতুয়া বাজার, খিলা ইউপির বান্দুয়াইন বাজার, খিলা বাজার, কাশীপুর বাজার, বাইশগাঁও ইউপির মান্দারগাঁও বাজার, বাইশগাঁও বাজার, বিপুলাসার ইউপির বিপুলাসার বাজার, নাথেরপেটুয়া ইউপির নাথেরপেটুয়া স্টেশন বাজার, নাথেরপেটুয়া পুরাতন বাজার ও ভোগই বাজার।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলহাস আহমেদ খান জানান, কোরবানি উপলক্ষ্যে এ এলাকায় ৫/৬ হাজার পশুর চাহিদা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা কম-বেশি হতে পারে। উপজেলার বিভিন্ন এলাকায় পশুর হাটের পাশাপাশি অনলাইন কোরবানির পশুর হাট মনোহরগঞ্জ ফেসবুক পেজ ও কুমিল্লা অনলাইন পশুর হাট নামে অ্যাপসও রয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজার, হাসনাবাদ বাজার ও লক্ষণপুর বাজার এ তিনটি স্থায়ী পশুর হাটের পাশাপাশি উপজেলার ১৪টি স্থানে অস্থায়ীভাবে পশুর হাট বসার অনুমতি দেওয়া হয়েছে।