মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জরিমানা

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:২২

কচুয়া পৌর বাজারে বৃহস্পতিবার ডা. কামাল হোসেন নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ডক্টরস কামাল মেডিক্যাল সেন্টারের মালিককে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে।