রাজশাহী মহানগরীতে বুধবার বিকালে জাল টাকার ব্যবসায়ী চক্রের সদস্য আজিবর আলীকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় প্রায় ২ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। আজিবর নগরীর মেহেরচন্ডী কড়ইতলা এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে। নগরীর মতিহার থানার মৌলভী বুধপাড়ায় অভিযান চালিয়ে আজিবরকে গ্রেফতার করা হয়। তার থেকে ১০০টি ১ হাজার টাকার জাল নোট এবং ১৭৬টি ৫০০ টাকার জাল নোটসহ মোট ১ লাখ ৮৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতকে মতিহার থানায় হস্তান্তর করে র্যাব। মতিহার থানার ডিউটি অফিসার এএসআই বিলাসী রানি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
