জনতা ব্যাংকের নতুন জিএম

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:২৪

জনতা ব্যাংকের ডিজিএম তাপস কুমার মজুমদার পদোন্নতি পেয়ে সম্প্রতি মহাব্যবস্থাপক (জিএম) পদে রাজশাহী বিভাগীয় অফিসে যোগদান করেছেন। যশোর জেলায় জন্মগ্রহণকারী তাপস কুমার মজুমদার ১৯৮৮ সালের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি জনতা ব্যাংকের একাধিক শাখায় শাখা ব্যবস্থাপক, এরিয়া প্রধান, জনতা ব্যাংক আঞ্চলিক স্টাফ কলেজ রাজশাহীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। —প্রেস বিজ্ঞপ্তি