স্বাস্থ্য অধিদপ্তরে উল্লেখযোগ্যসংখ্যক অক্সিজেন কনসেনট্রেটর অনুদান দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এই অনুদান কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ইউবিএলের দায়বদ্ধতার অংশ। এছাড়া এই সংকটকালে প্রতিষ্ঠানটির অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, কোভিড-১৯ প্রতিরোধ-সংশ্লিষ্ট পণ্য বিতরণ, সামাজিক সচেতনতা তৈরি, স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নে সাহায্য ও কর্মীদের জীবন-জীবিকার সুরক্ষা। ইউনিলিভার পবিত্র ঈদুল আজহার পূর্বেই এসব অক্সিজেন কনসেনট্রেটর হাসপাতালগুলোতে সরবরাহ করবে। অক্সিজেন কনসেনট্রেটরগুলো স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলমের কাছে হস্তান্তর করেন ইউবিএলের হেড-করপোরেট অ্যাফেয়ার্স শামীমা আক্তার। এ সময় সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ,অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. নাসিমা সুলতানা, হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিঞা ও ইউবিএলের পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনস ম্যানেজার গাজী তৌহিদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
