দুই কোম্পানির লেনদেন বন্ধ থাকবে রবিবার

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন ১৮ জুলাই (রবিবার) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুইটি হলো :ব্যাংক এশিয়া এবং পাইওনিয়ার ইনসিওরেন্স। জানা গেছে, রেকর্ড ডেটসংক্রান্ত কারণে কোম্পানি দুইটির শেয়ার লেনদেন আগামী রবিবার বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর ১৯ জুলাই (সোমবার) কোম্পানিগুলোর লেনদেন আবার যথানিয়মে শুরু হবে।