ইসলামী ব্যাংকিং নীতিমালা অনুযায়ী বাংলাদেশি গ্রাহকদের সেবাদানে নতুন পোর্টফোলিও চালু করার ঘোষণা দিয়েছে ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা (এনওয়াইএসই :ভি)। শরীয়াহ নীতি অনুযায়ী নতুন ক্রেডিট ও ডেবিট কার্ড ইসলামিক ব্যাংকিং কার্ডধারীদের জন্য ডাইনিং, ভ্রমণ ও কেনাকাটার মতো বিষয়গুলোতে আকর্ষণীয় সুবিধা প্রদান করবে। শরীয়াহ নীতি অনুযায়ী পরিচালিত ব্যাংকগুলো (সাধারণ এবং ইসলামী), যদি ইসলামী ব্যাংকিংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্ড গ্রাহকদের দিতে চায়, সেক্ষেত্রে এখন তারা এটা ভিসার নানা সংস্করণের কার্ডের মাধ্যমে করতে পারবে; যেমন :ক্লাসিক, গোল্ড, প্ল্যাটিনাম ও সিগনেচার। এসবগুলো কার্ডেই রয়েছে বিস্তৃত পরিসরের নানা সুবিধা। কার্ডগুলো হজ ও ওমরাহ, অবসর ভ্রমণ, শপিং, স্বাস্থ্যসেবা এবং খুচরা কেনাকাটার ক্ষেত্রে ইসলামী ব্যাংকিং গ্রাহকদের দুর্দান্ত সব সুবিধা প্রদান করবে। গ্রাহকরা এই অফারগুলো অনলাইনের পাশাপাশি ভিসা কার্ড গ্রহণ করে দেশের এমন যে কোনো দোকানে গিয়েও উপভোগ করতে পারবেন। জিসিসি (গালফ কো-অপারেশন কাউন্সিল) অঞ্চলে পরিচালিত একটি সমীক্ষায় ভিসা দেখতে পেয়েছে যে, সাধারণ ও ইসলামী উভয় ধরনের কার্ড ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৪৬ শতাংশ গ্রাহক অন্য কার্ডের চেয়ে ইসলামী ক্রেডিট কার্ড ব্যবহারকেই প্রাধান্য দিচ্ছেন এবং ১৫ শতাংশ গ্রাহক তাদের প্রচলিত ক্রেডিট কার্ডকে পছন্দ করেছেন; তারা এটিকে ‘টপ অব ওয়ালেট’ হিসেবে গড়ে তুলেছেন। —প্রেস বিজ্ঞপ্তি
