পদ্মা ইসলামী লাইফের শেয়ারে আগ্রহ ছিল সর্বোচ্চ

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:২৬

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭০টির বা ৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের দিন বুধবার লেনদেন শেষে পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪ দশমিক ১০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৯২ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৯ দশমিক ৭৪ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৯ দশমিক ৭৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯ দশমিক ৬০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯ দশমিক ৫২ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৯ দশমিক ৫২ শতাংশ, এএফসি এগ্রোর ৯ দশমিক ২১ শতাংশ, বিবিএসের ৮ দশমিক ৮৩ শতাংশ এবং রহিম টেক্সটাইলের শেয়ার দর ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে।