দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৯টির বা ২১ দশমিক ০৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল রূপালী ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের দিন বুধবার লেনদেন শেষে রূপালী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬ দশমিক ৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৭০ টাকা বা ৭ দশমিক ৩৫ শতাংশ কমেছে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকের ৪ দশমিক ৯৩ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪ দশমিক ৫৩ শতাংশ, বিকন ফার্মার ৩ দশমিক ১১ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৩ দশমিক ০৯ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ২ দশমিক ৯৪ শতাংশ, এস্কয়ার নিটের ২ দশমিক ৮৮ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২ দশমিক ৭১ শতাংশ, বিআইএফসির ২ দশমিক ৭০ শতাংশ এবং প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার দর ২ দশমিক ৬৯ শতাংশ কমেছে।
