রূপগঞ্জে সেজান জুস কারখানার আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত র্যাবের উদ্যোগে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে এ সহায়তা দেওয়া হয় । এ সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সেমাই, তেল, লবণ ও আটা। সহায়তা দেওয়া উপলক্ষ্যে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, কর্নেল আজাদ, ডিআইজি ইমতিয়াজ, র্যাব-১১-এর সিও লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, মিডিয়া উইং পরিচালক লে. কর্নেল মইন হোসেন, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা প্রমুখ।
র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) মাদক উদ্ধার, জঙ্গিদের আটক, অস্ত্র উদ্ধার, জনগুরুত্বপূর্ণ মামলার আসামিকে গ্রেফতারসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি মানবিক সহায়তায় অগ্রণী ভূমিকা রাখছে। সেজান জুস কারখানার শ্রমিকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এ সহায়তা দেওয়া হয়েছে।
