ব্র্যাকের উদ্যোগে ৫০ হাজার পরিবারের জন্য সাড়ে ৭ কোটি টাকার জরুরি খাদ্যসহায়তা তহবিল গঠন করা হয়েছে। করোনা ভাইরাসের ডেলটা ধরনের সামাজিক বিস্তার ও লকডাউনের প্রতিকূল অবস্থায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ‘ডাকছে আবার দেশ’ শীর্ষক এই তহবিল গঠন করা হয়। এই উদ্যোগে ব্র্যাকের কর্মীরা তাদের এক দিনের বেতন দিয়েছেন এবং কর্মীদের বেতনের সমপরিমাণ টাকা ব্র্যাক নিজস্ব তহবিল থেকে দিচ্ছে।
গত বুধবার এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। আগামী ১৮ জুলাই থেকে এই টাকা বিতরণ শুরু হবে।
