হিজলা উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে গত বুধবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার মেমানিয়া ইউনিয়নে আওয়ামী লীগসমর্থিত প্রার্থী নির্বাচনে পরাজিত হয়। এর পর থেকেই বিজয়ী প্রার্থী নাসির উদ্দিনের ভাতিজা শাহাবুদ্দিন ও মোস্তফা হাওলাদার বেপরোয়া হয়ে ওঠে। যারা নৌকা মার্কারসমর্থিত ছিল তাদের হামলা এবং হুমকি দিয়ে যাচ্ছে তারা।
চেয়ারম্যানের ভাতিজা বুধবার ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলায় আসলে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকা মার্কারসমর্থিত কর্মীদের ওপর হামলার ঘটনা সম্পর্কে জানতে চায়। এ সময় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন সর্দার ও মোহাম্মদ আলীসহ ১০ জন আহত হন। ঘটনা দেখতে পেয়ে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
