পাঠ্যসূচিতে বাদ রবীন্দ্রনাথ, ঢুকলো রামদেব ও যোগী

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১০:৪১

ভারতের উত্তরপ্রদেশ বোর্ডের দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ পড়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’ গল্পটি। চলতি বছর থেকে দশম এবং দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে এনসিইআরটির সিলেবাস চালু করেছে যোগী আদিত্যনাথের সরকার। তা থেকে বাদ পড়েছে ‘ছুটি’ গল্পের ইংরেজি অনুবাদ ‘দ্য হোম কামিং’, দেশের সাবেক রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণের প্রবন্ধ ‘দ্য উইমেনস এডুকেশন’।

No description available.

অন্যদিকে উত্তরপ্রদেশ সরকারের সুপারিশ অনুযায়ী চৌধুরি চরণ সিংহ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে রামদেবের বই ‘যোগ চিকিত্সা রহস্য’ এবং যোগী আদিত্যনাথের ‘হঠযোগ স্বরূপ এবং সাধনা’ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। যা নিয়েও জোর বিতর্ক।

শেলির মতো কবির কবিতাও পড়ানো হবে না উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের। দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ গেছে সরোজিনী নাইডুর কবিতা ‘দ্য ভিলেজ সং’ এবং রাজাগোপালাচারির রচনা। -আনন্দবাজার পত্রিকা

ইত্তেফাক/এমআর