দ্বাদশ শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র প্রমিত উচ্চারণের নিয়ম

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৮:৪২

মো. কামরুল হাসান

প্রভাষক

শামছুল হুদা খাঁন কলেজ

ঝিনাইদহ।

 

     শুদ্ধ উচ্চারণ চর্চা

গত পর্বের পর ...

‘অ’-এর উচ্চারণের নিয়ম

‘অ’-এর উচ্চারণের তিনটি ভাগ রয়েছে ।

১. আদ্য-অ (শব্দের শুরুতে)

২. মধ্য-অ (শব্দের মাঝে)

৩. অন্ত্য-অ (শব্দের শেষে)

আদ্য-অ

সূত্র ৮ : শব্দের প্রথমে যদি অ থাকে এবং সেই অ দ্বারা মূল শব্দের বিপরীতার্থক কিংবা না-বোধক অর্থ প্রকাশিত হয়, তাহলে আগের অ-এর উচ্চারণ ও-কারান্ত না হয়ে অ-এর মতো হয়।

শব্দগুলোর উচ্চারণগুলো লক্ষ করি :

বানান                        উচ্চারণ

অসীম                        অশিম্

অধীর                         অধির্

অবিনাশ     অবিনাশ্

অবিরাম                     অবিরাম্

অস্থির                            অস্থির্

অকূল                         অকুল্

অসুখ                         অশুখ্

অকুশল                      অকুশোল্

অকুলীন                      অকুলিন্

অন্যায়                       অন্ন্যায়্

অনিয়ম                      অনিয়োম্

অন্যায্য                        অন্যাজেজা

অপুত্র                         অপুতেত্রা

অবিকৃত                      অবিকৃতো

অবিক্রীত                    অবিকিক্রতো

সূত্র ৯:শব্দের প্রথমে যদি দন্ত্য-স থাকে এবং সেই দন্ত্য-স দ্বারা সাথে বা সহিত অর্থ প্রকাশিত হয়, তাহলে আগের অ-এর উচ্চারণ ও-কারান্ত না হয়ে অ-এর মতো হয়।

শব্দগুলোর উচ্চারণগুলো লক্ষ করি :

বানান                        উচ্চারণ

সবিনয়                       শবিনয়্

সস্ত্রীক                        শস্ত্রিক্

সমূল                         শমুল্

সঠিক                         শঠিক্

সবিষ                         শবিশ্

সবিস্ময়                      শবিশ্শঁয়্

সবীজ                        শবিজ্

সবিকল্প                     শবিকলেপা