শিক্ষক হিসেবে প্রতিনিয়ত নিজেকে মূল্যায়ন করা আবশ্যক

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৮:৪২

মো. রহমত উল্লাহ্

গত বুধবারের পর

 

* দেশ ও জাতির সঠিক ইতিহাস কী শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরি নাকি নিজের ভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে ভুল বা বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করি?

* জাতীয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসের প্রকৃত তাত্পর্য কী শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরি, সেসব দিবস উদযাপনের  জন্য কী শিক্ষার্থীদের উত্সাহিত করি নাকি আমি নিজেই এসব দিবস উদযাপনে অনীহা পোষণ করি, অনুপস্থিত থাকার কৌশল করে।

* আমি কী শিক্ষার্থীর আশ্রয়স্থল হয়ে সকল সমস্যা শুনে সমাধানের চেষ্টা করি নাকি ভয়ের পাত্র হয়ে বা দায়িত্বহীন হয়ে পাশ কাটিয়ে থাকতে চাই?

* নিবিড় পর্যবেক্ষণ ও পরিচর্যার  মাধ্যমে শিক্ষার্থীর ভেতর থেকে আমি কী তার যোগ্যতা বের করে আনার চেষ্টা করি নাকি তার প্রতি মনোযোগ না দিয়ে, সকল কাজের অযোগ্য ভেবে তুচ্ছ-তাচ্ছিল্য করি?

* নিজের সন্তানের মতোই কি শিক্ষার্থীদেরও ‘তুমি’ করে সম্বোধন করি নাকি তুই তোকারি করি?

* শিক্ষার্থীদের মাঝে কী আমার সময় সবচেয়ে বেশি ভালো কাটে নাকি অন্যত্র বেশি ভালো কাটে?

* শিক্ষার্থীর সাথে আমি কী সর্বদা পবিত্র সম্পর্ক বজায় রাখি তাদের প্রতি কী নিষ্পাপ দৃষ্টিতে তাকাই নাকি শিক্ষার্থীর সরলতা ও বিশ্বাসের সুযোগ নিয়ে লোভ-লালসা চরিতার্থ করার চেষ্টা করি?

* প্রাপ্য ছুটি না কাটানোর বা কম কাটানোর জন্য কী চেষ্টা করি? নাকি প্রয়োজন না হলেও ছুটি ভোগ করি এবং আরো অতিরিক্ত ছুটি কাটানোর চেষ্টা করি?

* শিক্ষা প্রতিষ্ঠানের কাজ করার সময় কী আমার আগ্রহ বেশি থাকে, নাকি অন্য কাজ করার সময় আমার আগ্রহ বেশি থাকে?

* নিজ দায়িত্বে নিজের আগ্রহে ও আনন্দসহকারে কী শিক্ষা প্রতিষ্ঠানের কাজ করি, নাকি কর্তৃপক্ষের আদেশে বাধ্য হয়ে মন খারাপ করে কোন কাজের দায় সারানোর চেষ্টা করি?

* দায়িত্ব-কর্তব্য পালনের কথা কী আমার বেশি মনে থাকে নাকি সুযোগ-সুবিধা নেওয়ার কথা বেশি মনে থাকে?

* শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ও শিক্ষার্থীর কল্যাণে আমি কী সর্বদা সচেষ্ট থাকি? নাকি এমন মনে করি যে- প্রতিষ্ঠানের উন্নতি-অবনতিতে আমার কী যায়-আসে? আমার তো বেতন পেলেই হলো। কেউ চেষ্টা করে না, আমি করবো কেন সবাই ফাঁকি দেয়, আমি ফাঁকি দেব না কেন।

* আমি কী কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ মেনে চলি? নাকি এমন ভাবি যে- অনেকেই তো কর্তৃপক্ষের আদেশ অমান্য করে, আমি অমান্য করলে আর কী হবে আমাকে তো কিছুই করতে পারবে না!

* শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে আরো কী কী করা উচিত তা চিন্তা করে নতুন নতুন কাজ কী আমি উদ্ভাবন করি, নাকি কাজ বেড়ে যাবার ভয়ে নিজেকে গুটিয়ে রাখি এবং অন্যকেও গুটিয়ে রাখার চেষ্টা করি?

* প্রশাসনের কোন ভুলত্রুটি বা প্রতিষ্ঠানের কোনো ক্ষতির সম্ভাবনা চোখে পড়লে আমি কী তা তত্ক্ষণাত্ ধরিয়ে দেই নাকি চুপ করে থাকি বা অন্যত্র বলে বেড়াই?