আপনার রাশিফল

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৯:১৫

মুহম্মদ আনিসুল হক

আজ ২ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৬ জিলহজ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : চন্দ্র ও শনি। আপনার শুভ সংখ্যা :২ ও ৮। শুভবার :শনি ও সোমবার। শুভ রত্ন : মুক্তা ও নীলা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায় ক্ষেত্রে বিনিয়োগ ভেবেচিন্তে করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

সন্তানের প্রতি খেয়াল রাখুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শরীর ভালো নাও থাকতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। পথচলাচলে সতর্কতা অবলম্বন করুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। আপনজনদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শরীর মোটামুটি ভালো থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ বোধ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন। দাম্পত্য ক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলুন। জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

পেশাগত যোগাযোগ চালিয়ে যান। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ট্যাক্স-সংক্রান্ত ঝামেলা এড়িয়ে চলুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ঘনিষ্ঠ বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বোধ করতে পারেন।