নাটোরে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্যসহ আটজনকে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড দিয়েছে র্যাবের ভ্রম্যামাণ আদালত। নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড দেওয়া হয়।
ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য মশিন্দা চরপাড়া গ্রামে আসামি মো. আবু তাহের (১৮) ও মো. শিহাব উদ্দিন (২২)। তাদের উভয়ের কাছে ৪টি মোবাইল ফোন, ফেইসবুক মেসেঞ্জার এর কথোপকথোন এর স্ক্রিন শট ২১৯টি, ৫টি সিম কার্ড ও ২টি মেমোরি কার্ডসহ গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরো ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
নাটোর র্যাব-৫ (সিপিসি-২) অফিসার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ার জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুরে বিভিন্ন এলাকায় তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করে গুরুদাসপুর উপজেলার মশিন্দা মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারি চক্রের ৮জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
ইত্তেফাক/কেকে
