পাট চাষে লাভের মুখ দেখছেন চাষি

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৩২

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনীতে এ বছর পাট চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এবার পাট চাষে লাভের মুখ দেখছেন উপজেলার চাষিরা। তাই পাটচাষিদের মুখে হাসি ফুটেছে। উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের পাটচাষি নাসিরউদ্দীন জানান, পাট চাষ লাভজনক ভেবে এ বছর পাট চাষে চাষিরা বেশি আগ্রহ দেখিয়েছে। মাঠে এখন শুধু পাট আর পাট। উপজেলা কৃষি কর্মকর্তা কে এম শাহাবউদ্দীন আহমেদ জানান, এ বছর পাট চাষের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। বাজারমূল্যও অনেক ভালো। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ বছর পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ১২ হাজার হেক্টর।