কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়ার বিল অঞ্চলের মানুষের বর্ষা মৌসুমে চলাচলের একমাত্র বাহন নৌকা। এই নৌকা বেচাকেনার জন্য উপজেলায় আষাঢ়-শ্রাবণ মাসে হাট বসে। হাটগুলোতে নৌকা বেচাকেনার ধুম পড়ে। কিন্তু এবার নৌকা নিয়ে বিক্রেতারা হাটে বসে থাকলেও ক্রেতার সমাগম নেই। করোনার কারণে ক্রেতারা হাটে আসছেন না। কৃষক রমেশ হাজরা বলেন, কালীগঞ্জ বাজারে গত বছর যে নৌকাটি ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে এ বছর সেই নৌকা ২-৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। করোনার কারণে ক্রেতা অনেক কম। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, নৌকার কারিগর ও ব্যবসায়ীরা সরকারঘোষিত প্রণোদনার আওতায় থাকবেন।
