রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
রাজারহাটে পাট চাষে দিনদিন আগ্রহ বাড়ছে কৃষকদের। সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার নানামুখী পদক্ষেপ নেওয়ায় সুফল পেতে শুরু করেছেন পাটচাষিরা। তাই কৃষকদের আগ্রহ বেড়েছে। উপজেলার পাটচাষি আমিনুর, মকবুল হোসেন ও আফজাল হোসেন জানান, কেউ আলু তোলার পরে আবার কেউ গম কাটার পরে সেই জমিতে পাট চাষ করেছেন। আবহাওয়া ভালো থাকায় এবার ফলন ভালো হবে বলে তারা আশাবাদী। উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার জানান, আমাদের দেশে উদ্ভাবিত রবি-১ জাতের পাটের ফলন বেশি হওয়ায় কৃষকদের মধ্যে আগ্রহ দিনদিন বাড়ছে।
