সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৩৫

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে সনু মিয়া (৩৫) নামের এক মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। নিহত যুবক সৈয়দপুরের গোলাহাট রেলওয়ে কলোনির বড় বাবুর ছেলে। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে মাদকাসক্ত যুবকটি। শহরের গোলাহাট কবরস্থান সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।। তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।