পূর্বধলায় বিদ্যুত্স্পৃষ্টে শিশুর মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৩৫

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

পূর্বধলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মলি আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিতু আক্তার (৬) নামে অন্য এক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত মলি ঐ গ্রামের আল-আমিনের মেয়ে। জানা গেছে, মলি তাদের বাড়ির আঙিনায় মুরগির খামারে মুরগিকে খাবার দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়। এ সময় তার চাচাতো বোন মিতু তাকে খুঁজতে এসে খামার ঘরের টিনের বেড়ায় স্পর্শ করলে সেও বিদ্যুত্স্পৃষ্ট হয়। তাত্ক্ষণিক বাড়ির লোকজন তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই মলি মারা যায়। ধলামূলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।