নরসিংদীতে ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৩৫

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বাড়িতে ঢুকে ডাকাতি করার সময় বাধা দেওয়ায় সাজ্জাদ হোসেন আরিফ (৩২) নামের এক ইন্টারনেট ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন আরিফ ঐ এলাকার মোবারক হায়াতের ছেলে ও পেশায় ইন্টারনেট ব্যবসায়ী।  নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, হত্যার ঘটনাটির সম্পর্কে তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।