মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৬

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৩৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা

মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ছয় জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল ও বৃহস্পতিবার বিকালে তাদের আটক করা হয়। আটককৃতরা তাদের বাড়ি বাংলাদেশে বলে দাবি করেছেন। বিজিবির খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সূত্রের ভিত্তিতে বাঘাডাঙ্গা বিওপির একটি টহল দল শুক্রবার ভোরে সীমান্তের কাছে কাঞ্চনপুর ব্রিজের পাশ থেকে তিন জনকে আটক করে। তারা হচ্ছেন—যশোরের মনিরামপুর উপজেলার খালিদ হাসান সবুজ, তার স্ত্রী ঈশিতা খাতুন নুপুর ও খুলনার বটিয়াঘাটা উপজেলার পম্পিনা রায়। এছাড়া বৃহস্পতিবার বিকালে যাদবপুর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী বেতবাড়িয়া গ্রাম থেকে তিন জনকে আটক করে। তারা হলেন— মাদারীপুরের রাজৈর উপজেলার আসাদুর মাতুব্বর, গোপালগঞ্জের কোটালীপাড়ার রাকিবুর খান ও এনায়েত হোসেন হাওলাদার। বিজিবির পক্ষ থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।