আশুগঞ্জে ৩৮ কেজি গাঁজাসহ আটক ২

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৩৬

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার কাছে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১০ বোতল ভারতীয় ইস্কফসহ দুই জনকে আটক করেছে র্যাব-১৪। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃতরা হলো—মানিকগঞ্জের ঘিওর উপজেলার মো. রিন্টু খন্দকার (৩২) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মো. রায়হান হোসেন (১৯)। র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল শুক্রবার সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার কাছে ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে সাড়ে ৩৪ কেজি গাঁজা ও ১০ বোতল ইস্কফসহ রিন্টুকে এবং বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় দিকে একই স্থান থেকে অন্য এক অভিযানে চার কেজি গাঁজাসহ রায়হানকে আটক করে। এসময় মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আশুগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।