ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীর ৮ লাখ টাকা লুটের অভিযোগ

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৩৭

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বোরহান মিয়া (৩৬) নামে এক ব্যবসায়ীকে মারধর করে ৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর গরুর হাটে এ ঘটনা ঘটে। আহত বোরহান সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের উত্তরপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।