আগৈলঝাড়ায় বিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৩৮

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নের ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান ফকির বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাকাল গ্রামের কয়েক জন যুবক গত বুধবার সন্ধ্যার পরে স্কুলের দোতলায় উঠে বারান্দার গ্রিল, টিউবওয়েল, পানির ট্যাংক, আসবাপত্র ভাঙচুর করে সেপটিক ট্যাংকির ওপরে নিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার বলেন, থানায় মামলা দায়ের হয়েছে। তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।