উপহারের মূল্যের ওপর নির্ভর করবে খাবারের মেনু

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৪২

বিয়ের সঙ্গে ভোজের বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। নিমন্ত্রিতদের খাওয়ানোটা চলতি প্রথা। কিন্তু উপহারের ওপর নির্ভর করে করে ভোজ খেতে পারবেন এ রকম কথা কখনো শুনেছেন? সম্প্রতি এ রকমই এক ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটমাধ্যমে। আনন্দবাজার পত্রিকা

সম্প্রতি এক যুগল নিজেদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন পরিচিতদের। কিন্তু সেই বিয়েতে উপস্থিত থাকলেও সবাই সমান ভোজ খেতে পারবেন না। যে যেমন মূল্যের উপহার দিতে পারবেন, সেই উপহারের মূল্যের ওপর নির্ভর করবে পদ পড়বে তার পাতে। সে জন্য বিয়ের নিমন্ত্রণ পত্রের সঙ্গে ঐ যুগল পাঠিয়েছেন একটি ফর্ম। সেই ফর্মে লেখা রয়েছে, কত টাকার উপহার দিলে বিয়ের দিন কী কী পদ থাকবে মেনুতে। এমনকি সেই ফর্ম ভর্তি করে নির্দিষ্ট দিনের মধ্যে পাঠিয়ে দেওয়ারও আবেদন জানানো হয়েছে। রেডিটে নামে এক ব্যক্তি এই ফর্মের ছবি শেয়ার করেছেন। তারপর থেকেই এই ফর্ম ঘিরে বিভিন্ন মন্তব্য করেছেন নেটাগরিকরা। কেউ কেউ লিখেছেন, ‘এই বিয়েতে উপহার দেওয়ার থেকে ঐ টাকায় নিজে খাবার কিনে খেয়ে নেওয়া ভালো।’