এএফপি
আইভরিকোস্টে কোচ ও মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে পরিবহনমন্ত্রী আমাদৌকোনি এ দুর্ঘটনার কথা জানান।
তিনি এক বিবৃতিতে বলেন, ‘এ মর্মান্তিক দুর্ঘটনার কারণ জানতে সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
বিবৃতিতে বলা হয়, বুধবার দেশটির বাণিজ্যিক রাজধানী আবিদজান থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। তিনি মুসলমানের ধর্মীয় উত্সব ঈদুল আজহার প্রাক্কালে বিভিন্ন সড়কে সাবধানে চলাফেরা করতে আইভরিকোস্টের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটিতে স্থানীয়ভাবে এ ঈদ উত্সব তাবাস্কি নামে পরিচিত।
দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং আইন অমান্য করে চালকরা দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে পশ্চিম আফ্রিকার এ দেশে সড়ক দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং দেশটিতে প্রায় এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে।
