কুমিল্লার রিফাত হত্যার রহস্য উদ্ঘাটন

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৫৯

কুমিল্লা প্রতিনিধি: দীর্ঘ ছয় বছর পর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কলেজ ছাত্র আবদুল্লাহ আল-ফরহাদ ওরফে রিফাত (২০) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রিফাতের মোটর সাইকেলটি বিক্রির সঙ্গে জড়িতদের গ্রেফতার করে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে। ২০১৫ সালের ৯ মার্চ ওই উপজেলার ধর্মপুর এলাকার একটি খাল থেকে রিফাতের মস্তকবিহীন মরদেহ ও পরে মস্তক উদ্ধার করেছিল থানাপুলিশ।