চট্টগ্রাম অফিস
দুই দিনের ব্যবধানে চট্টগ্রামে ফের ধরা পড়েছে ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা আইস এর আরেকটি চালান। গত বুধবার রাতে নগরীর কোতোয়ালি থানার ব্রিজঘাট এলাকার আবাসিক নেভাল হোটেলের সামনে থেকে ৮০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৫ হাজার ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির। গ্রেফতারকৃতরা হলো :মো. জালাল আহাম্মদ, মো. ফারুক ও মো. তালাল।
