এসি আকরামের ইন্তেকাল
সাবেক পুলিশ কর্মকর্তা এসি আকরাম (৭৩) গতকাল শুক্রবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া হাবিব কাদের উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসি আকরাম ঢাকার মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের এসি হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেন। আলোচিত রুবেল হত্যামামলায় অভিযুক্ত হয়ে তিনি দীর্ঘদিন কারাভোগ করেন। পরে তিনি বেকসুর খালাস পান। তিনি দুই বার বিপিএম ও দুই বার পিপিএম পদক পান। চৌকশ পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালনের কারণে তিনি এসি আকরাম হিসেবে পরিচিতি লাভ করেন।
শুকুর জান
মানিকগঞ্জের জাগীরের দেড়গ্রামের পীর মৃত চাঁন মিয়ার স্ত্রী ও দৈনিক ইত্তেফাকের ঘিওর সংবাদদাতা শফি আলমের নানি শুকুর জান বেগম (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ... রাজিউন। দীর্ঘদিন হূদেরাগে আক্রান্ত ছিলেন তিনি। গতকাল শুক্রবার বিকালে মানিকগঞ্জ সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে যান। শুক্রবার বাদ এশা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
০
